Generator System

Generator System (জেনারেটর সার্ভিস)

Home / Services / Generator System

Generator System
Generator System gallery

Generator System

Generator System (জেনারেটর সার্ভিস)

Our Services

* Residential Building (আবাসিক ভবন)
* Commercial Building (বাণিজ্যিক ভবন)
* Industrial Setup & Factories (শিল্প কারখানা)
* Hospitals & Institutions (হাসপাতাল ও প্রাতিষ্ঠানিক ভবন)

জেনারেটর সিস্টেম হলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার একটি নির্ভরযোগ্য ব্যবস্থা, যা মূল বিদ্যুৎ সংযোগ (গ্রিড) বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে ভবন বা কারখানায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখে।

অত্যাধুনিক সুবিধা ও নিরাপত্তা বিধান (Key Features & Safety)

* ATS (Auto Transfer Switch): বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে জেনারেটর চালু হওয়া এবং বিদ্যুৎ ফিরে এলে বন্ধ হওয়ার সুবিধা।

* Soundproof Canopy: শব্দদূষণ রোধে উন্নত মানের সাউন্ডপ্রুফ ক্যানোপি বা চেম্বার।

* Overload Protection: ধারণক্ষমতার অতিরিক্ত লোড হলে স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ করে ইঞ্জিন ও অল্টারনেটরকে সুরক্ষিত রাখা।

* Smart Sensors: লুব্রিক্যান্ট (মবিল) কমে গেলে, ওভারহিটিং (অতিরিক্ত তাপমাত্রা) হলে বা ফ্রিকোয়েন্সি ওঠানামা করলে স্বয়ংক্রিয় অ্যালার্ম ও শাটডাউন ব্যবস্থা।

গতানুগতিক দূর্ঘটনা বা সমস্যা ঘটার কারণ সমূহঃ

* ভবনের সঠিক লোড ক্যালকুলেশন না করে ভুল সাইজের (ক্যাপাসিটি) জেনারেটর নির্বাচন করা।

* উন্নত মানের এ.টি.এস (ATS) প্যানেল ব্যবহার না করার কারণে ম্যানুয়ালি চালু বা বন্ধ করতে গিয়ে শর্ট সার্কিট হওয়া।

* দক্ষ টেকনিশিয়ান দ্বারা নিয়মিত সার্ভিসিং বা মেইনটেন্যান্স (লুব্রিক্যান্ট, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার পরিবর্তন) না করানো।

* অপর্যাপ্ত বাতাস চলাচলের জায়গায় জেনারেটর স্থাপন করা, যার ফলে অতিরিক্ত গরমে ইঞ্জিন বিকল হওয়া বা সাইলেন্সার পাইপ থেকে আগুন লাগার ঝুঁকি তৈরি হওয়া।

* নিম্নমানের বা জেনুইন নয় এমন পার্টস এবং অল্টারনেটর ব্যবহার করার ফলে ভোল্টেজ আপ-ডাউন করে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষতি হওয়া।
Book Schedule